আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ বিএনপির ৪৩ নেতাকর্মীকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বিএনপি’র য্গ্মু মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী প্রেরিত চিঠিতে তাদেরকে বহিষ্কার করা হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ৪৩ নেতা-কর্মীকে আজীবন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই সংশ্লিষ্টদের ওয়াটসআপে বহিষ্কারের চিঠি পাঠানো হয়েছে।
বহিস্কৃতরা হলেন- সিলেট বিএনপির নেতাকর্মীরা হলেন- মেয়র প্রার্থী সালাউদ্দিন রিমন।
সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে রয়েছেন-সৈয়দ তৌফিকুল হাদী, ফরহাদ চৌধুরী শামীম, নজরুল ইসলাম মুনিম, এ.বি.এম জিল্লুর রহমান উজ্জল, এডভোকেট রুকশানা বেগম শাহনাজ, জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, উসমান হারুন পনির, গোলাম মোস্তফা কামাল, গউছ উদ্দিন পাখী, ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন নাদিম, মুফতি কমর উদ্দিন কামু, মিজানুর রহমান মিঠু, মোঃ কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন, শাহেদ সিরাজ, মোঃ সাঈদুর রহমান জুবের, আব্দুর রহিম মতছির, মোঃ মুজিবুর রহমান, সালমান চৌধুরী শাম্মী, মামুনুর রহমান মামুন, বদরুল আজাদ রানা, হুমায়ূন কবির সুহিন, সেলিম আহমদ রনি, আলী আব্বাস, জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া, সানর মিয়া, মোঃ আব্দুল মুকিত, এডভোকেট হেদায়াত হোসেন তানভির, দুলাল আহমদ, দিলওয়ার হোসেন জয়, আব্দুল হাছিব, সুমন আহমদ সিকদার, সাহেদ খান স্বপন। সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা হলেন সালেহা কবির শেপী, রুহেনা বেগম মুক্তা, এডভোকেট জহুরা জেসমিন, কামরুন নাহার।
