সোমবার , ১০ জুলাই ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৪
আজকের সর্বশেষ সবখবর

তিনদিন পর ভেসে উঠলো নিখোঁজ অফিক মিয়ার লাশ

ফখর উদ্দিন
জুলাই ১০, ২০২৩ ৫:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে চিপ পাথর আনতে গিয়ে উজানের পানির স্রোতে নৌকা ডুবে নিখোঁজ অফিক মিয়ার (৪৩) তিনদিন পর লাশ ভেসে উঠলো বাংকারের পূর্বপাশে। তিনি গত শুক্রবার (৭জুলাই) রাত সাড়ে নয়টার দিকে সাদাপাথর এলাকায় বারকি নৌকা ডুবে নিখোঁজ হয়েছিলেন।

অফিক মিয়া উপজেলার পূর্বইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মৃত্যু হাজী মুহিবুর রহমানের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তারা ৪ জন মিলে সাদাপাথর এলাকার চিপ পাথর আনতে যায়। প্রবল স্রোতে ছোট বারকি নৌকা ডুবে যায় অন্য তিনজন সাঁতার কেটে পারে উঠলে প্রবল স্রোতে তলিয়ে গিয়েছিলেন অফিক মিয়া। সোমবার (১০জুলাই) অনেক খোঁজাখুঁজির পর আজ ভোর ৫টা ১৫ মিনিটে রেলওয়ে বাংকারের মসজিদ বরাবর ২০০ ফুট পূর্বদিকে লাশটি ভাসতে দেখা যায়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক জনার্দন তালুকদার জানান অফিক মিয়ার লাশ পাওয়া পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।