দেশব্যাপী প্রচন্ড তাপদাহ ও খরা চলছে। প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত। ভয়াবহ এই সঙ্কট থেকে উত্তরণে মহান আল্লাহ পাক রাব্বুল আল আমিনের রহমত ও বৃষ্টি কামনায় “ইসতিসকার” নামাজের আয়োজন করা হয়েছে। “শুক্রবার (০৯-০৬-২৩) বেলা আড়াইটায়” ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে এই নামাজ অনুষ্ঠিত হবে।
এতে ধর্মপ্রাণ সিলেট নগরবাসীর উপস্থিতি কামনা করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
তবে আল্লাহ তায়ালার অশেষ রহমত যদি বৃষ্টি বর্ষিত হয় তাহলে “ইশতিসকার” নামাজ হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
