সিলেটের জৈন্তাপুর উপজেলায় পিতা-পুত্রের কথা কাটাকাটির জের ধরে ছেলের হাতে বৃদ্ধ পিতা সাধু পাত্র (৬০) খুন হয়েছেন। শনিবার (৩জুন) রাত আটটার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের আহমদে নগর কালেশ্বর চিকনাগুল পাহাড় চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ রাতে অভিযান চালিয়ে ছেলে-কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহমদে নগর কালেশ্বর চিকনাগুল পাহাড়ের চা-বাগান এলাকায় নিজের বসতবাড়ি’তে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় ছেলে দা- দিয়ে বৃদ্ধ পিতা-কে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় জনতা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্বার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ পিতা সাধু পাত্র (৬০) মারা যান।
ঘটনার পর পুলিশ রাতে অভিযান চালিয়ে ছেলে চৈতন্য পাত্র (২২)-কে গ্রেফতার করে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ রাতে অভিযান চালিয়ে ঘাতক ছেলে-কে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত দা উদ্বার করা হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। আটক ছেলে চৈতন্য পাত্র-কে থানা হেফাজতে রাখা হয়েছে।
