বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২দিনের কর্মসূচী ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি। কর্মসূচীর মধ্যে আজ মঙ্গলবার (৩০ মে) বেলা ৩টায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া বুধবার (৩১ মে) বাদ জোহর নগরীর বিভিন্ন এতিমখানায় দুপুরের রান্না করা খাবার বিতরণ করা হবে। যথা সময়ে উপস্থিত থেকে দুইদিনের পৃথক কর্মসূচীকে সফল করার জন্য সিলেট মহানগর বিএনপি এবং মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠন, ৪২টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
