বুধবার , ২ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৩২
আজকের সর্বশেষ সবখবর

জাফলংয়ের ডাউকি নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা
আগস্ট ২, ২০২৩ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ের ডাউকি নদী থেকে আব্দুল করিম ইকবাল (২০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে ডাউকি নদীর বল্লাঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তি উপজেলার জাফলংয়ের গুচ্ছগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে নিজ বাসা থেকে বল্লাঘাট নদীতে গোসল করার জন্য বের হয় ইকবাল। এরপর আর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখোঁজি করেন।

বুধবার বেলা ১১টায় বল্লাঘাট নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন এবং লাশটি নিখোঁজ আব্দুল করিম ইকবালের বলে তার পরিবারের লোকজন শনাক্ত করেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, বুধবার সকালে ইকবালের মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।