বৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৯
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সদর দফতর থেকে উডব্যাজ পেলেন স্কাউটার আব্দুল কুদ্দুছ

ডেস্ক রিপোর্ট
জুলাই ৬, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

গোলাপগঞ্জ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও বুধবারীবাজার ইউনিয়নের কে.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাংলাদেশ স্কাউটস গোলাপগঞ্জ উপজেলা শাখার সদস্য ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ
বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দফতর কর্তৃক কাব স্কাউটস শাখায় উডব্যাজ পার্চমেন্ট অর্জন করেছেন। সম্প্রতি বাংলাদেশ স্কাউট জাতীয় সদর দফতরের প্রশিক্ষণ শাখার পরিচালক ফারুক আহমদ স্বাক্ষরিত এক পরিপত্রে তাকে উডব্যাজ পার্চমেন্ট প্রাপ্তির বিষয়টি নিশ্চত করা হয়।
এদিকে, গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় গোলাপগঞ্জ উপজেলা কনফারেন্স হলে বাংলাদেশ স্কাউটস গোলাপগঞ্জ উপজেলা শাখার নির্বাহী কমিটির সভা শেষে কে.কে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুছের হাতে উডব্যাজ পার্চমেন্ট সনদ তুলে দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফসার ও বাংলাদেশ স্কাউটসের গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৌসুমী মান্নানসহ অতিথিবৃন্দ।

এ বিষয়ে মোহাম্মদ আব্দুল কুদ্দুছ জানান, উডব্যাজ হলো স্কাউটিংয়ের একটি ডিগ্রি, যা পাঁচ স্তরবিশিষ্ট প্রশিক্ষণ স্কিম ও স্কাউটিংয়ের নির্দিষ্ট কার্যক্রম সম্পন্ন করার পর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতর মঞ্জুর করেন। উডব্যাজ প্রাপ্তিতে তিনি খুশি। প্রাথমিকের কোমলমতি শিশুদের মাখে স্কাউটিংয়ের অর্জিত প্রশিক্ষণ কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।