সোমবার , ২৯ মে ২০২৩, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৬
আজকের সর্বশেষ সবখবর

জাউয়ায় পানিতে ডুবে কন্যাশিশুর মৃত্যু

জাউয়া বাজার (ছাতক) সংবাদদাতা
মে ২৯, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের দেবের গাঁও গ্রামে পুকুরের পানিতে ডুবে রুহায়মা ( ৮) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।সে মৃত রিয়াজ উদ্দিনের মেয়ে।
জাউয়া বাজার ইউনিয়ন ৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য দেবের গাঁও গ্রামের আঙ্গুর মিয়া শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করে জানান,গত রবিবার বিকাল  ৪ ঘটিকার সময় গ্রামের আরব আলী লন্ডনীর পুকুরের দক্ষিণ ঘাটে সাঁতার না জানা অবস্থায় গোসল করতে গেলে সে পুকুরের পানিতে ডুবে যায়।তাকে পানি থেকে তুলে দ্রুত কৈতক ২০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। তার শারীরিক অবস্থা অবনতি দেখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ  করা হয়।
হাসপাতালে নেওয়া পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গত কাল সোমবার হাসপাতালে ময়না তদন্ত শেষে গ্রামের মাঝ হাটি মসজিদে বাদ আছর জানাযায় পর তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জাউয়া বাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল হক শিশুটির মৃত্যুর বিষয়টি অবগত রয়েছেন বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।