ছাতকে পাগলা শেয়ালের কামড়ে আহত হয়েছেন পুরান নোয়াকোট গ্রামের ৫ জন শ্রমিক।বৃহস্পতিবার(২৯ জুন) ঈদের দিন বিকেলে গ্রামের পাশে শেয়ালের কামড়ে আহত হন ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামের আমির আলীর পুত্র জাহাঙ্গীর হোসেন (১৬) ও শফিকুর রহমানের শিশু পুত্র মতিউর রহমান (১০)।
ওই রাতে পাগলা শেয়ালের কামড়ে গ্রামের আরো ৩ জন আহত হন। তারা হলেন হারিছ আলীর পুত্র আতিকুর রহমান (৩০),আরব আলীর পুত্র হানিফ আলী (৪৮) ও হায়াত উল্লাহ”র পুত্র হানিফ আলী (৫৫)।
আহতরা সবাই দিন মজুর। তারা কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য ময়না মিয়া। বর্তমানে শেয়াল আতংকে ভুগছেন গ্রামের বাসিন্দারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
