রবিবার , ৪ জুন ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪২
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে প্রতিপক্ষের হামলায় মহিলা কাউন্সিলর আহত

ছাতক প্রতিনিধি:
জুন ৪, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

 

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন ছাতক পৌরসভার মহিলা কাউন্সিলর নুরেছা বেগম। রবিবার(৪ জুন) রাত সাড়ে নয়টায় নোয়ারাই-ইসলামপুর মহল্লার নিজ বাড়িতে হামলার শিকার হন তিনি।

স্থানীয় সুত্র থেকে জানা গেছে,পুর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত হন মহিলা কাউন্সিলর নুরেছা বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাতক হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত নুরেছা বেগমের শরিরে দা”র একাধিক কোপ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পৌর মহিলা কাউন্সিলর নুরেছা বেগম ছাতক পৌর এলাকার নোয়ারাই-ইসলামপুরের বাসিন্দা।
২নং ওয়ার্ল্ড কাউন্সিলর আফরোজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তিনি আহত মহিলা কাউন্সিলর নুরেছা বেগমের সাথে সিলেট ওসমানী মেডিক্যালে এসেছেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্হলে পুলিশ পাঠিয়েছেন বলে জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।