সোমবার , ২৬ জুন ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৪
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু, আরেকজন হাসপাতালে

ছাতক প্রতিনিধি
জুন ২৬, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

ছাতকে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু ঘটেছে। মৃত দুই শিশু উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর (মুসলিমকোনা) গ্রামের ময়না মিয়ার সন্তান এবং তারা মৈশাপুর কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমির প্লে-গ্রুপের শিক্ষার্থী।

সোমবার দুপুরে ময়না মিয়ার ৩ কন্যা সন্তান একে-একে মোছাঃ তাফসিয়া বেগম (৯), মোছাঃ তানজিনা বেগম (৪) ও মোছাঃ তায়িবা বেগম (৫) বাড়ির সামনের একটি ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে প্রথমে কৈতক হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোছাঃ তানজিনা বেগম ও মোছাঃ তায়িবা বেগমকে মৃত ঘোষণা করেন।মোছাঃ তাফসিয়া বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির, পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।