পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, চাহিদা বেশী ও যোগান কম থাকায় বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে। দেশ বর্তমানে কিছুু আর্থিক চাপে রয়েছে, অচিরেই আবারও গতি ফিরবে। বৈশ্বিক কারণে সারা দুনিয়া টালমাটাল অবস্থায় চলছে। করোনার আগে যে পর্যায়ে ছিলাম সেই পর্যায়ে নেই।
বুধবার (২৪ মে) দুপুরে মৌলভীবাজার রেস্ট ইন হোটেলে ‘মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন,ক্যাম্পেইন গ্রæপের সমন্বয়ক মোহম্মদ মকিস মনসুর প্রমুখ।
মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ^বিদ্যালয় চাইওয়াল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রæপের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ^বিদ্যালয় ও মনু নদীর উপর বিকল্প সেতুনির্মাণের দাবিসহ ১০টি দাবী তুলে ধরেন। পরিকল্পনামন্ত্রী দাবিগুলো পূরণের আশ^াস দেন। এরপর তিনি স্থানীয় দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকা অফিস পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে সহযোহীতার আশ্বাস দেন।
