শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৬
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র প্রচার মিছিল ও আলোচনা সভা

গোয়াইনঘাট প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 #মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য সমুন্নত রাখতে সন্তান কমান্ডকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে-  ইউএনও তাহমিলুর রহমান

সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যকে সমুন্নত রাখার জন্য সন্তান কমান্ড তার লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানি দোসরদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবসময় কাজ করে যাবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

তিনি শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড গোয়াইনঘাট উপজেলা ইউনিট কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও মধ্য জাফলং ইউনিয়ন সন্তান কমান্ডের সভাপতি তোফায়েল আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার।

বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড গোয়াইনঘাট উপজেলা ইউনিটের আওতাধীন ৬ টি ইউনিয়ন সন্তান কমান্ডের কর্মী সম্মেলন ও মুক্তি যোদ্ধা সমাবেশ ২০২৩ উপলক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সিনিয়র সহসভাপতি ইউপি সদস্য কামাল হোসেন, শাহীন আহমদ, দিলকাস আহমদ, ময়ুর মিয়া, চান মিয়া, দুলাল মিয়া, টিপন আহমদ, মখলিছুর রহমান, সুজন মিয়া, মিনহাজ উদ্দিন, শাহাব উদ্দিন, দেলোয়ার হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।