শনিবার , ২৭ মে ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২১
আজকের সর্বশেষ সবখবর

গুচ্ছের ‘সি’ ইউনিটে শাবিতে উপস্থিতি ৯৭.৭৮ শতাংশ

শাবি প্রতিনিধি
মে ২৭, ২০২৩ ৮:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ।

শনিবার (২৭ মে) দুপুরে শাবিপ্রবি কেন্দ্রের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত দেশের ৩৯টি কেন্দ্রে একযোগে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় শাবিপ্রবিতে দু্ইটি ভবনে অংশগ্রহণ করেছেন ৯শ’ ২৩ জন এবং অনুপস্থিত ছিল ২১ জন শিক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শৃঙ্খলা কমিটি থেকে কোনো ধরনের খারাপ রিপোর্ট আসে নি। প্রক্টরিয়াল বডিও সবসময় তৎপর ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।