শনিবার , ৫ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫০
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা

আবিদুর রহমান
আগস্ট ৫, ২০২৩ ৭:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 

দিনটি পালন উপলক্ষে আজ শনিবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। প্রথমে উপজেলা প্রশাসন এবং পরে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে তাঁর জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকার ও উপজেলা পরিষদের সিএ ফাইজুর রহমানের যৌথ পরিচালনায় আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির মছব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলি আতিকা তিন্নি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান ইকবাল হোসাইন আরিফ, দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুল হামিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।