মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:২১
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

আবিদুর রহমান
আগস্ট ১৫, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আসিফ খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন প্রমুখ। আলোচনা সভা শেষে শোক দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সময়ে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে যুব ঋণ বিতরণ করা হয়।

এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সকল সরকারী, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন ছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

দুপুর ২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে দিনভর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। স্বাস্থ্যবিধি মেনে সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়।

এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতি রেখে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়ার আয়োজন করা হয়।

ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার) জানান, জাতির পিতার শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ছাত্রছাত্রীরা বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। পরে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।