শনিবার , ২৯ জুলাই ২০২৩, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২৪
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল : গার্ড অব অনার প্রদান

ফখর উদ্দিন
জুলাই ২৯, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের বতুমারা (নোয়াগাঁও) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাশিদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শনিবার (২৯ জুলাই) বিকেল ৪টায় তাঁর নিজ বাড়ীতে তিনি মৃত্যু বরণ করেন। তিনি শ্বাসকষ্টসহ ও জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি মৃত্যু ইউনুস আলীর পুত্র।

বিকেল সাড়ে ৫ টায় তাহার নিজ বাড়ির উঠানে জাতির সূর্যসন্তান মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাশিদ কে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শনের অংশ হিসেবে মরদেহের কফিন জাতীয় পতাকা দ্বারা আবৃত করণ, উপজেলা প্রশাসনের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে পুলিশ বাহিনীর সশস্ত্র সদস্যদের দ্বারা সশস্ত্র সালাম-এঁর মধ্যদিয়ে “গার্ড অব অনার” প্রদান করা হয়।

এতে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডি.এম. সাদিক আল শাফিন ও কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. শাহ আলমসহ সঙ্গীয়ফোর্স।

রাত ৯ টা ১০ মিনিটে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সামাহিত করা হয়। তাঁর জানাজায় বিভিন্ন গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধাগনসহ শ্রেণী-পেশার মুসল্লিরা তাঁর জানাজাতে অংশ নেন।

মৃত্যুরপর তিনি ৪ ছেলে ২ মেয়ে স্ত্রী নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যু’তে কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসন গভীর শোক প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।