বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিনে সিলেটের কোম্পানীগঞ্জের দুস্থ নারীদের মাঝে আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে এসব বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ওই অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবন নিয়ে আলোচনা করা হয়।
পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ছয়জন দুস্থ নারীকে সেলাই মেশিন ও ১২ নারীকে নগদ ২ হাজার টাকা করে প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি উপকারভোগীদের হাতে এসব তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন রেনু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম প্রমুখ।
