বুধবার , ৭ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪৪
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

আবিদুর রহমান
জুন ৭, ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় জেলা দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।

শহিদ স্মৃতি টুকেরবাজার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার)।

বিশেষ অতিথির বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন, সিলেটের সহকারী পরিচালক সাঈদ আলম, কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক  অস্থায়ী চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, অধ্যক্ষ শাহ মোঃ গোলাম নবী, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান।

অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী কার্যক্রমে বিশেষ অবদান রাখায় দুর্নীতি প্রতিরোধ কমিটির তিন সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত এই তিন ব্যক্তি হলেন- উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, কোম্পানীগঞ্জ উপজেলা স্কাউটস এর সম্পাদক আমিনুর রহমান জসিম ও ভাটরাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এমাদ উদ্দিন।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ ছদরুদ্দিন ও সহকারী শিক্ষক মাসুক রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনীল সিংহ, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ রাসেল আহমদ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, এনটিভির কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি কবির আহমদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।