সোমবার , ১৪ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১২
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় গ্রেফতার হওয়া ৯ জঙ্গি ৫ দিনের রিমান্ডে, কারাগারে-২

ডেস্ক রিপোর্ট
আগস্ট ১৪, ২০২৩ ৭:২০ পূর্বাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের কুলাউড়ার দুর্গম পাহাড়ি এলাকার জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার হওয়া নয় সদস্যের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আরও দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. হাফিজুল্লাহ, রাফিউল, শরীফুল ইসলাম, খাইরুল ইসলাম, সানজিদা খাতুন, মাইশা ইসলাম, আমেনা, হাবিবা বিনতে শরীফুল ও ফরহাদ হোসেন ওরফে শিপন।

এদের মধ্যে আসামি ফরহাদকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয়। বাকিদের মৌলভীবাজার থেকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সন্ত্রাস বিরোধ আইনে মামলা করা হয়।

গ্রেফতার হওয়া সবাই ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে নতুন জঙ্গী সংগঠনের সদস্য।

কারাগারে যাওয়া আসামিরা হলেন শাপলা ও মেঘলা আক্তার। এর মধ্যে আসামি শাপলার দুগ্ধপোষ্য দেড় বছর বয়সী মেয়ে ও পাঁচ বছর বয়সী ছেলে এবং আসামি মেঘলার দুগ্ধপোষ্য এক বছর বয়সী মেয়েসহ হাজতে পাঠানো হয়।

রোববার (১৩ আগস্ট) আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নয় আসামিকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির উপ-পরিদর্শক শাহজাদা মোহাম্মদ আব্দুল্লা আল মামুন।

অপরদিকে দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত নয় আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবং অপর দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।