“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২২হাজার ১শত ১টি ভূমিহীন-গৃহহীন পরিবাররের পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সিলেটের ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের ৩০ জন উপকার ভোগী মধ্যে ৩ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘরের চাবি ও কাগজপত্রাদি হস্তান্তর করা হয়।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা, সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাশ পুরকায়স্থ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাহারুল ইসলাম,উপজেলা অনলাইন প্রেসক্লব সভাপতি শেখ ফয়ছল আহমদ, মৎস্য অফিসার মাশরূপা তাসলিম, সমাজসেবা অফিসার জয়তী দত্তসহ আরোও অনেকে।
