শুক্রবার , ৯ জুন ২০২৩, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১০
আজকের সর্বশেষ সবখবর

ওসমানী মেডিকেল এলাকায় যুবককে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট
জুন ৯, ২০২৩ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৯ জুন) সকালে হাসপাতাল এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম নয়ন মিয়া (২০)। তার বাড়ি বিশ্বনাথ উপজেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দুজন শ্রমিক নয়ন ও আইয়ুব আলীকে চুরির অভিযোগে একটি রুমে নিয়ে ব্যাপক মারধর করেন। পরে আহত অবস্থায় সকাল সোয়া ৯ টার দিমে নয়নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে আরও এক শ্রমিককে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।