সিলেটের বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিদগ্ধ আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় ৪ জন মৃত্যুবরণ করেছেন। চিকিৎসাধীন রয়েছেন আরও ৫ জন।
মারা যাওয়া দুজন হলেন- ফিলিং স্টেশনের স্টাফ সিলেট সদর উপজেলার জাঙ্গাঈল এলাকার গিয়াস উদ্দিনের পুত্র তাজ উদ্দিন আহমদ তারেক (৩২) ও নজেলম্যান সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের মৃত অর্জুন দাসের ছেলে বাদল দাস (৪২)। তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, তারেক ও বাদল উভয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। গতকাল রোববার দিবাগত রাতে মারা যান তারেক। আর আজ সোমবার সকালে মারা যান বাদল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
