সোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২৯

ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের প্রচার সম্পাদক আলেককে বিদায় সংবর্ধনা 

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

“মহৎ কাজ রক্তদান, রক্ত দিন জীবন বাচাঁন” এই স্লোগানকে সামনে রেখে সেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা সংগঠন ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের প্রতিষ্ঠাকলীন প্রচার সম্পাদক আলেক আহমদ ইমনের প্রবাস যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
রোববার (১৭ই সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলার শিল্প নগরী ছাতকের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে । এসময় ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহমুদুল হাসান নাঈম বলেন” বিদায় দিতে চাইনা বন্ধু তবুও বিদায় দিতে হয়, জীবিকার তাগিদে প্রবাসে চলে যাওয়া যেন সুখময় হয়”।
সংগঠনের সভাপতি জুনায়েদ হোসেন রনি বলেন, প্রতিষ্ঠাকালীন থেকে বন্ধু আলেক সংগঠনের জন্য অনেক পরিশ্রম করে আসছে, প্রবাস থেকেও সর্বদা সেচ্ছাসেবকদের রক্তদানে এগিয়ে আসার জন্য কাজ করার পাশাপাশি সংগঠনের পাশে দাড়াবেন।
দপ্তর সম্পাদক জাবির হাসান তামিম বলেন ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের নিবেদীত প্রাণ আলেক আহমদ ইমনের প্রবাস যাত্রার মধ্য দিয়ে এ পদ শূন্য হয়ে গেলো তা যেন দক্ষ আরেকজনের মাধ্যমে পূর্ণ হয় আর তাহার প্রবাস যাত্রা নিরাপদ এবং সুখময় হউক।
এছাড়াও তার পরিবার বর্গসহ এসময় আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।