সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষায় এ বছর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী শিক্ষক-শিক্ষিকা, কাব শিক্ষকের নাম ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি।
সোমবার (১১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং ও উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এবছর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে চিলাডহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি লাল দাস ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ক্যাটাগরিতে শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না ঘোষ। শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে মাঝেরগাওঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ক্যাটাগরিতে তেলিখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রিপন আহমদ ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ক্যাটাগরিতে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাম্মদ রওশন আরা বেগম এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক ক্যাটাগরিতে বর্ণি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার নির্বাচিত হয়েছেন।
এছাড়াও এসএমসি শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে গৌরীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী শিক্ষক-শিক্ষিকা, কাব শিক্ষক হিসাবে মনোনীত হওয়ায় তারা ভীষণ আনন্দিত ও অনুপ্রাণিত বলে জানান।
