সিলেট নগরীর পশ্চিম সুবিদবাজার লাভলী রোডের (নির্ঝর ২১) বাসিন্দা, প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউটের সাবেক সুপারিনটেনডেন্ট, শিক্ষাবিদ মো. শওকত আলীর সহধর্মিনী লন্ডনের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ বিশিষ্ট আবৃত্তিশিল্পী মুনিরা পারভীনের মাতা শাহানা সুলতানা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪ বছর। তিনি স্বামী, ২ মেয়ে ও ১ ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে সিলেটের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
