সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৭ ফুট লম্বা বিশালাকৃতির একটি অজগর সাপ ধরা পড়েছে। রোববার সকাল ৭ টায় উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মাটিকাপা গ্রামে মোহাম্মদ আলীর বাড়ির পুকুর পাড়ে এই অজগর সাপ ধরা পড়ে।
পরে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত অজগর সাপটিকে বন বিভাগের মোঃ আব্দুল মালেকের মাধ্যমে বন বিভাগে প্রেরণ করা হয়।
বনবিভাগ সারী রেঞ্জ ও ফুট অফিসার মোঃ সালাহউদ্দিন জানান, উদ্ধারকৃত সাপটি গহীন বনে অবমুক্ত করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
