বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২২
আজকের সর্বশেষ সবখবর

জুড়ী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকে
সেপ্টেম্বর ৭, ২০২৩ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জুড়ী রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়াস্থ ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম। দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আবুল হোসেন লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, বাংলাদেশ প্রেসক্লাব সংযুক্ত আরব আমিরাতের অন্যতম সদস্য ও নিউজ টোয়েন্টিফোরের আমিরাত প্রতিনিধি মামুন মাহিন।

জুড়ী রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সম্মেলন শেষে নতুন কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে দৈনিক সকালের সময় ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলামকে সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আবুল হোসেন লিটন কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার (দৈনিক আনন্দবাজার ও জৈন্তা বার্তা), সহ-সভাপতি ইকবাল খান (দৈনিক বিজয়ের বাণী), যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু (দৈনিক সিলেট ডায়েরি), যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুর রহমান খান (দৈনিক সিলেট মিরর), সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত (দৈনিক নয়া শতাব্দী), অর্থ সম্পাদক আদনান চৌধুরী (দৈনিক কালবেলা), সহ: অর্থ সম্পাদক মাহমুদ উদ্দিন (দৈনিক মুক্তকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলাওয়ার হোসেন (দৈনিক বাংলা), সহ: প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসাইন রুমেল ( দৈনিক জনবানী), দপ্তর সম্পাদক মাইকেল নংরুম (দৈনিক দেশ বাংলা), পরিবেশ বিষয়ক সম্পাদক খোর্শেদ আলম (দৈনিক সারাবেলা), সহ: পরিবেশ বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ (দৈনিক প্রতিদিনের কাগজ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহিবুর রহমান (সিলেট বিডিনিউজ), সহ: সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুজাহিদুল ইসলাম (জুড়ীর সময়), কার্যকরী সদস্য মিফতাহ আহমেদ রিটন (দৈনিক যায়যায়দিন), জাহিদুল ইসলাম (দৈনিক খোলা কাগজ), তছিরুল ইসলাম (প্রভাত টিভি), জসীম উদ্দিন (দৈনিক ক্রাইম তালাশ), আমীর হোসেন (দৈনিক দেশ বাংলা), সুয়েবুর রহমান (বাংলা টাইমস), কামরান হোসেন (রেপটর টিভি), আবিদ হাসান (জুড়ীর সময়), শেখ নোমান ইবনে শফিক (দৈনিক বর্তমান সংবাদ)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।