বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় ঢাকা থেকে সড়কপথে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানা পরিদর্শন শেষে নিজ গ্রাম শ্রীহাইল হয়ে স্পিড বোর্ড যোগে উপজেলা সদরে আসেন। বেলা ২ টায় শাল্লা উপজেলা সদরে শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ঘুঙ্গিয়ার গাঁও বাজার শ্রী কালী মন্দির প্রাঙ্গণে ঘুঙ্গিয়ার গাঁও বাজার শ্রী কালী মন্দির কমিটির আয়োজনে বেলা ২-৩০টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন – ধর্ম যার যার উৎসব সবার, উৎসবে আমরা সবাই মিলে একাত্ন হতে এসেছি, আপনাদের কে আশ্বস্ত করতে এসেছি আমরা সবাই বাঙালি। জাতির পিতার নেতৃত্বে এদেশের হিন্দু,মুসলিম,বৌদ্ধ, খৃষ্টান, সকলে মিলে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিল, তাঁরা পাকবাহিনীর আধুনিক অস্ত্রের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে দেশ মার্তৃকার স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়তে পিছপা হয়নি, বাঁশ, লাঠি নিয়ে দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধাদরা এদেশকে স্বাধীন করে প্রমান করে দিয়েছে এদেশে কোনো সাম্প্রদায়িক শক্তির আস্তানা হতে পারেনা, এদেশ হবে অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা, মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি সমাজ ব্যবস্থা।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক সুনামগঞ্জ দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার সুনামগঞ্জ মোহাম্মদ এহসান শাহ্ , পুলিশ সুপার হবিগঞ্জ এসএম মুরাদ আলী। বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টুর সভাপতিত্বে ও শিক্ষিকা চম্পা রাণী তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী), শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, অমিতা রানী দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু , সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এঁর পূর্বে বাংলাদেশ পুলিশের প্রধান নবনির্মিত শাল্লা থানা মসজিদ উদ্বোধন করে শাল্লা থানা পরিদর্শনে যান সেখানে পুলিশের একটি চৌকস দল আইজিপিকে গার্ড অফ অর্নার প্রদান করেন।
সবশেষে তিনি নিজ গ্রাম শ্রীহাইলের উদ্দশ্য রওনা করেন। জানায় সেখানে কিছুক্ষণ বিরতি শেষে আত্নীয় স্বজনদের সাথে কৌশল বিনিময় করে শাল্লা ত্যাগ করেন।
