সোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৭

দিরাইয়ে রাজাকারপুত্র চেয়ারম্যানের নেতৃত্বে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা   

দিরাই থেকে সংবাদদাতা
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের দিরাইয়ে রাজাকার পুত্র সরমঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে দিরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফ ও তার ভাইর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।এতে সাংবাদিক জুসেফ ও তার ছোট ভাই জোহান মারাত্মক আহত হন।

সোমবার সন্ধ্যায় দিরাই পৌরশহরের আরামবাগে এঘটনাটি ঘটে।হামলায় গুরুতর আহত জোহানকে সিলেটের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার অবস্থা আশংকাজনক।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মোক্তাদির হোসেন হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বছে।

জানা গেছে, উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দাতা নিয়ে সাংবাদিক জুসেফ ও চেয়ারম্যান জুয়েল এর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।তাদের এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গতকাল সোমবার বিকেলে সরমঙ্গল গ্রামে সালিশি বৈঠক বসে।সালিশি বৈঠকেই চেয়ারম্যানের ভাই ভাতিজারা সাংবাদিক জুসেফকে হত্যার হুমকি দেয়।এরপর সন্ধা প্রায় ৭ টার দিকে চেয়ারম্যান জুয়েলের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী সাংবাদিক জুসেফের আরামবাগের বাসভবনে হামলা চালায়।এসময় হামলাকারীরা সাংবাদিক জুসেফ ও জুসেফের ছোট ভাই জোহানকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনার পর তাৎক্ষণিকভাবে আহতদেরকে দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অবস্থা গুরতর হওয়ায় জোহানকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।জোহানের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রামদার আঘাত রয়েছে।একইভাবে সাংবাদিক জুসেফের শরীরেও একাধিক আঘাত রয়েছে বলে জানা গেছে।ঘটনার পর পরই হামলাকারীদের অন্যতম

মেহরাব হোসেন রুনেলকে পুলিশ গ্রেফতার করে। সে চেয়ারম্যান জুয়েলের সহোদর। তবে, মূল হামলাকারী চেয়ারম্যান জুয়েলকে গ্রেফতার করা হয়নি।

ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক জুসেফ জানান, আমার দাদা মৃত আচকির উল্লা ১৫ বছর আগেই এই স্কুলের ভূমি দাতা।কিন্তু চাচাত ভাই জুয়েল চেয়ারম্যান হবার পর একমাস মাস আগে স্কুলটির ভূমি দাতা হিসেবে তার পিতা আব্দুল মতলিব নামে অন্তর্ভূক্ত করে।জুসেফ বলেন, আব্দুল মতলিব একজন চিহৃিত রাজাকার।সুনামগঞ্জের মুক্তিযুদ্ধ বিষয়ক সকল ডকুমেন্টসে রাজাকারদের তালিকায় আব্দুল মতলিবের নাম রয়েছে।

# দিরাই প্রেসক্লাবের নিন্দা 

এদিকে, এঘটনায় দিরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্ত মুলুক শাস্তি দাবি জানিয়েছেন। এক বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারন সম্পাদক জিয়াউর রহমান লিটন, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, দপ্তর সম্পাদক রুম্মান আহমেদ, নির্বাহী সদস্য আবু হানিফ চৌধুরী, মোশাহিদ আহমদ সরদার, ও শাহজাহান সিরাজ প্রমুখ নিন্দা জানিয়ে হামলাকারী সকল সন্ত্রাসীকে গ্রেফতারের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।