শুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৩

সিলেটে বন্ধু মহল রক্তদান সোসাইটির ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন

মাহমুদুল হাসান নাঈম
সেপ্টেম্বর ১, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

 

সিলেট নগরীর বন্দর বাজারে বন্ধু মহল রক্তদান সোসাইটির আয়োজনে এবং সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর সহযোগিতায় ফ্রি রক্তের গ্রূপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

“পাবো অপরিসীম সম্মান, করিলে সেচ্ছায় রক্তদান”এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১ সেপ্টেম্বর) নগরীর বন্দর বাজার মধুবন সুপার মার্কেটের সামনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়-রক্তদানে সচেতনতা ও উৎসাহ তৈরীর লক্ষ্যে বন্ধু মহল রক্তদান সোসাইটির আয়োজনে ও সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর সহযোগিতায় ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবারের ভলান্টিয়াররা।

বন্ধু মহল রক্তদান সোসাইটি সিলেট এর সভাপতি রুমান আহমদ বলেন আমরা আমাদের রিলেটিভ অথবা ফ্যামিলির সবাইকে রক্তদানে উৎসাহ দিবো যাতে রক্তের জন্য আর কোনো মা-বাবা ভাই বোন আত্নীয় স্বজন প্রাণ হারাতে না হয়। এছাড়াও তিনি বলেন আমাদের ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে উপস্থিত হয়ে এবং বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন তাদের এবং সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবারের সকল ভলান্টিয়ারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এবং শামীম ট্রাভেলস এক্সপ্রেস এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ফাহিম মাহমুদ ফুরুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর প্রতিষ্ঠাতা ও সভাপতি তারেক আহমদ, দূর্বার তারুণ্য সিলেট জেলা শাখার সভাপতি ও বন্ধু মহল রক্তদান সোসাইটির সহ সভাপতি ইমন আহমেদ বাপ্পি, বন্ধু মহল ব্লাড ফাইটার্স এর সেচ্ছাসেবী ফয়সল রানা, মুক্ত ব্লাড গ্রুপের প্রতিষ্টাতা ইসমাইল আলি মিজু এবং সংগঠনের সকল সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।