শুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৭

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ১, ২০২৩ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন এলাকায় স্টেশনের পূর্ব দিকে দাউদ নগর বাজার রেলগেইট এলাকায় সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি। ওই বৃদ্ধের বয়স প্রায় ৬৫ বছর। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী জানান, ট্রেন দুর্ঘটনায় নিহত বৃদ্ধের এখন পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। তার পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে খবর দেয়া হয়েছে।

এদিকে, ট্রেনের নিচে কাটা পড়া ওই ব্যক্তির দেহ চিহ্নভিন্ন হয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।