রবিবার , ২৭ আগস্ট ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিভাগীয় পুলিশ হাসপাতালে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান

ডেস্ক রিপোর্ট
আগস্ট ২৭, ২০২৩ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জেলার সার্বিক নিরাপত্তা বিধানে জেলা পুলিশ সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জনগণের জানমাল রক্ষার্থে একটি সুস্থ ও প্রশিক্ষিত পুলিশ বাহিনীর বিকল্প নেই। পুলিশ সদস্যদের শারীরিকভাবে যোগ্য ও সুস্থ থাকার লক্ষ্যে সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপারের মহোদয়ের তত্ত¡াবধানে আজ বিভাগীয় পুলিশ হাসপাতাল, সিলেটে ভারতের দিল্লী থেকে আগত গাইনী, অর্থোপেডিক ও কার্ডিওলজি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে দিনব্যাপী বিশেষ ক্যাম্প পরিচালনা করা হয়।

এ সময় সিলেট বিভাগের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা সেবা গ্রহন করেন।

বিভিন্ন বিষয়ে সেবা গ্রহনকারী পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে গাইনী চিকিৎসা নিয়েছেন ১৭৭ জন,অর্থোপেডিক বিষয়ে চিকিৎসা নিয়েছেন ২০০ জন এবং কার্ডিওলজি বিষয়ে চিকিৎসা নিয়েছেন ৯৬ জন।

পুলিশ সদস্য ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে এ ধারা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।