বৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৩
আজকের সর্বশেষ সবখবর

শান্তিগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত 

শান্তিগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সমন্বয় সভার সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।

সূচনার টেকনিক্যাল অফিসার একে শামীম আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ তারিক জামিল অপু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জুবায়ের আহমেদ, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, সুচনার ম্যানেজার মোমেন খান, ম্যানেজার এডভোকেসি শাহিনুর হাসান ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,সহ সভাপতি মোঃ নুরুল হক সহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।