রবিবার , ১৩ আগস্ট ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৯
আজকের সর্বশেষ সবখবর

আখালিয়ার ঘটনায় তিন শিক্ষক ১ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট
আগস্ট ১৩, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর আখালিয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পবিত্র কুরআন পুড়ানোর ঘটনায় গ্রেফতার হওয়া ওই প্রতিষ্ঠানের তিন শিক্ষককে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ রোববার (১৩ আগস্ট) দুপুরে তাদের আদালতে তুলে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।

এর আগে গত রবিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে আখালিয়ার ধানুহাটারপাড়স্থ সিলেট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও অধ্যক্ষ নুরুর রহমানের (৫০) বিরুদ্ধে পবিত্র কুরআনের ৪৫টি কপি কেরোসিন ঢেলে পুড়ানোর অভিযোগ উঠে। ঘটনার পর তাকে এবং তার সঙ্গে থাকা মাহবুব আলম (৪৫) নামে আরেক শিক্ষককে আটক করে পুলিশ। পরদিন (সোমবার) বিকালে সিলেটের টুকেরবাজার থেকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের খন্ডকালীন শিক্ষক ইসহাক আহমদকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর একটি টিম। ওই দিন রাতে পবিত্র কুরআন পুড়ানোর অভিযোগে দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।