রবিবার , ১৩ আগস্ট ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৮
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে প্রবাস কুমার সিংহের সিলেট রেঞ্জে যোগদান

ফখর উদ্দিন
আগস্ট ১৩, ২০২৩ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে যোগদান করলেন প্রবাস কুমার সিংহ।

আজ রবিবার (১২ আগষ্ট) সকাল ১১টায় তাকে ফুল দিয়ে স্বাগত জানান, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম।

চলতি বছরের ১ জুন (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এক প্রজ্ঞাপনে তিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বিভিন্ন ক্যাটাগরিতে সাত বারের মতো সিলেট জেলার ‘শ্রেষ্ঠ সার্কেল’ খ্যাতি অর্জন করেন।

তিনি ৩৪ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১৬ সালে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এর আগে তিনি সিলেটের গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।