শনিবার , ১২ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩২
আজকের সর্বশেষ সবখবর

জকিগঞ্জে ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুর উপজেলায় চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৫ কোটি টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই সামগ্রী জব্দ করা হয়েছে। বিজিবি সিলেট সেক্টরের জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে চোরাই জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১১ আগস্ট) রাত ১১টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধীনস্থ জৈন্তাপুর বিওপি’র আওতাধীন একটি টহল দল জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় চোরাচালান সামগ্রী আটকের জন্য ফাঁদ পেতে অবস্থান নেন। পরে সন্দেহভাজন চোরাচালানের মালামাল বহনকারী একটি ট্রাককে চ্যালেঞ্জ করলে সিলেট-তামাবিল মহাসড়কের বিছনাটেক নামক স্থানে ট্রাক রেখে ট্রাকের চালক দ্রুত পালিয়ে যায়। বিজিবি টহল দল এই ট্রাকটি তল্লাশী করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও কসমেটিক্স পায়। বিজিবি টহল দল ট্রাকসহ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী- ৩ হাজার ৭৭২ পিস এবং বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস- ৩৮হাজার ৫১৪ পিস জব্দ করে। যার আনুমানিক মূল্য সর্বমোট ৪ কোটি ১০ লক্ষ টাকার উর্ধ্বে।

এর আগে, গত এক সপ্তাহে জৈন্তাপুর ও লালাখাল সীমান্তে বিজিবি টহল দল কর্তৃক ট্রলার সহ ভারতীয় গরু ও মহিষ- ৪৭টি এবং ভারতীয় চিনি- ১০, ৪৫০ কেজি আটক করে যার সর্বমোটমূল্য প্রায় ১ কোটি টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি বলেন, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি’র অভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।