সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের “মোহনা সাংস্কৃতিক সংগঠন” এর নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি। বৃহস্পতিবার (১০ই আগস্ট) মোহনা মহড়া কক্ষে সংগঠনটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন মোহনা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শাহ রাকিবুল হাসান রাফি, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন মুনাঈম, মোহনার সহসভাপতি সায়েম আহমদ চৌধুরী, শ্রীবাস দাস, সহ সাধারণ সম্পাদক অমিত পন্ডিত, দীপন তালুকদার, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক লবীব আহমদ, কোষাধ্যক্ষ রাজীব হোসাইন, মোহনার সহ-দপ্তর সম্পাদক আবু সুফিয়ান মিজান, সহ-প্রচার সম্পাদক সাঈদ হাসান বশির প্রমুখ।
আরও পড়ুন : এমসি কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
এছাড়া এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ও মোহনা সাংস্কৃতিক সংগঠন এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দরা ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর বন্ধন দৃঢ় অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
