মঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৭
আজকের সর্বশেষ সবখবর

আখালিয়ার ঘটনায় ৩০০ জনের নামে দুই মামলা

সিলেটের সকাল রিপোর্ট
আগস্ট ৮, ২০২৩ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর আখালিয়া এলাকার আইডিয়াল স্কুল এন্ড কলেজে কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ। একটি মামলা কোরআন পোড়ানো এবং অপরটি পুলিশের কাজে বাধা প্রদান এবং হামলা, ভাঙচুরের অভিযোগে করা হয়। প্রথম মামলায় ৩জনকে ও অপরটিতে অন্তত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। প্রথম মামলার বাদী হয়েছেন কোতোয়ালি থানার এস.আই রাশেদ ফজল ও দ্বিতীয়টির বাদী এস.আই অঞ্জন কুমার দেবনাথ।

এদিকে প্রথম মামলায় গ্রেপ্তার দেখানো তিন আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার ৩ আসামী হলেন, আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও চেয়ারম্যান নুরুর রহমান (৫০), একই কলেজের শিক্ষক মাহবুব আলম (৪৫) ও সিলেট বেতারের ক্বারি ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের খন্ডকালীন শিক্ষক মাওলানা ইসহাক আহমদ।

গত রোববার রাতে পবিত্র কোরআন শরীফ পড়ানোর অভিযোগে সিলেটের আখালিয়া এলাকায় রাতভর তুলকালাম ঘটনা ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।