সিলেট নগরীর আখালিয়ার ধানুহাটারপাড়া এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পবিত্র কুরআন পোড়ানোর অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠানের খন্ডকালীন শিক্ষক ইসহাক আহমদকে আটক করা হয়েছে। এনিয়ে এ ঘটনায় এই শিক্ষা প্রতিষ্ঠানের তিন শিক্ষককে আটক করা হলো।
র্যাব-৯ ও পুলিশের যৌথ অভিযানে সোমবার (৭ আগস্ট) বিকাল ৩টার দিকে টুকেরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
ইসহাক সিলেট বেতারের ক্বারি ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের খন্ডকালীন শিক্ষক।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে একই অভিযোগে রোববার মধ্যরাদে আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও চেয়ারম্যান নুরুর রহমান (৫০) এবং একই কলেজের শিক্ষক মাহবুব আলম (৪৫) কে আটক করা হয়।
রোববার রাতে পবিত্র কোরআন শরীফ পুড়ানোর অভিযোগে সিলেট আখালিয়া এলাকায় রাতভর তুলকালাম ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে- রবিবার বিকালে ইসহাক আহমদ এক কার্টুন ও এক বস্তা ভর্তি কোরআন শরিফ দিয়ে যান নুরুর রহমানের কাছে।
