সোমবার , ৭ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৬
আজকের সর্বশেষ সবখবর

আখালিয়ার ঘটনায় লাইভারদের বিপক্ষে অ্যাকশনে যাচ্ছে পুলিশ

ডেস্ক রিপোর্ট
আগস্ট ৭, ২০২৩ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর আখালিয়া এলাকায় পবিত্র কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে তুলে রাতভর বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ।

সোমবার (৭ আগস্ট) দুপরে সিলেট মহানগরের আখালিয়ার ধানুহাটারপাড় এলাকা পরিদর্শন শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি এমন কথা জানান।

মো. ইলিয়াছ শরীফ বলেন, এ ঘটনাকে উস্কে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লাইভ করেছেন, আর এতে করেই ধর্মপ্রাণ মুসলমানরা উত্তেজিত হয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাই গতকাল রাতে যারা ফেসবুকে লাইভ করেছেন তাদের অনেককেই চিহ্নিত করা হয়েছি এবং বাকীদেরও তালিকা করা হচ্ছে। একইসাথে রাতভত বিশৃঙ্খলা ও গুজব সৃষ্টিকারী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে সোমবার দুপরে সিলেট মহানগরের আখালিয়ার ধানুহাটারপাড় এলাকা ও একই এলাকায় অবস্থিত আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন  সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ। এ সময় তার সাথে এলাকা পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

গতকাল রোববার রাতে পবিত্র কোরআন শরীফ পুড়ানোর অভিযোগে সিলেট আখালিয়া এলাকায় রাতভর তুলকালাম ঘটনা ঘটে। এমন অভিযোগে রোববার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চরম উত্তেজনা বিরাজ করে এলাকায়। কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।