সোমবার , ৭ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৪
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজারে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

দোয়ারাবাজার প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৩ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ষাটোর্ধ এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার (৭ আগস্ট) সকালে উপজেলার মান্নারগাও ইউনিয়নের কাটাখালী বাজারের সুরমা মার্কেটের বারান্দায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা জানান, অনুমান ৬-৭মাস যাবত ওই বাজারেই অবস্থান করতেন ওই ব্যক্তি। তার বাম হাতের কব্জি হতে আঙ্গুল পর্যন্ত পচনশীল অবস্থায় বাজারেই ঘোরাঘুরি করতেন তিনি।

দোয়ারাবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিচয়বিহীন ওই লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।