এবার ভারমুক্ত হলেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। আজ রোববার (৬ আগস্ট) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নিজে এ ঘোষণা দেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিষয়টি নিশ্চিত করেছেন সভায় উপস্থিত থাকা ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ মুজিবুর রহমান জকন।
দৃঢ় ঐক্য তৈরি ও মাঠের নেতাদের চাঙা করতে রোববার (৬ আগস্ট) গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ সভায় অংশ নেন সিলেটের শতাধিক নেতৃবৃন্দ।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সিলেটসহ সারা দেশের জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকেরা অংশ নেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
