রবিবার , ৬ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২২
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে অগ্নিকাণ্ডে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

বানিয়াচং প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৩ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।  আজ রোববার (৬ আগস্ট)  রাত প্রায় সাড়ে ১২টায় উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে (নতুন বাজার) সেতু মিয়ার (৩০) ভেরাইটিজ স্টোরে আগুনের কুণ্ডলি দেখতে পান স্থানীয় ব্যবসায়ীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনেন।

ততক্ষণে সেতু ভেরাইটিজ স্টোর ও জামাল টেইলার্সের সব মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। ব্যবসায়ী সেতু মিয়া অভিযোগ করেন, আমার ক্ষতিসাধনের জন্য ব্যবসা প্রতিষ্ঠানে কেউ শত্রুতাবশত আগুন ধরিয়ে দিয়েছে।

এ ব্যাপারে ফায়ার স্টেশনের ইনচার্জ (ভারপ্রাপ্ত) নব কুমার সিংহ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন বাজারবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।