শনিবার , ৫ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২৪
আজকের সর্বশেষ সবখবর

নানা আয়োজনে ওসমানীনগরে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

জিতু আহমদ
আগস্ট ৫, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ওসমানীনগরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভবন প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, থানা প্রশাসনসহ, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়ে।

পরে ১১টার দিকে উপজেলা প্রশাসনের হল রুমে আয়োজিত শেখ কামালের বীরত্ব গাথা জীবন এর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা’র সভাপত্বিতে সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর-সার্কেল আশরাফুজ্জামান পিপিএম, ভাইস চেয়ারম্যাম আনা মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দাল মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থ, থানার ওসি মাসুদুল আমিন, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিররিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার সাবিকুন নাহার, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দীলিপময় দাশ, সাদিপুর ইউপি প্যানেল চেয়ারম্যান স্বপন আহমদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।