বুধবার , ২ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:১৪
আজকের সর্বশেষ সবখবর

দেশের উন্নয়নে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই- পরিকল্পনামন্ত্রী

শান্তিগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার কর্মী বান্ধব ও অসহায় মানুষের সরকার। গরীব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকাই হলো আওয়ামীলীগের রাজনীতি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই দেশের সার্বিক উন্নয়নে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই।

আজ বুধবার(২ আগস্ট) হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন।

মন্ত্রী বলেন, এই সরকারের আমলে ভূমিহীনদের ঘর, কমদামে চাউল, ছাগল, মুরগ হাস, টাকা, ভাতার কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ নানাভাবে সহায়তা দিচ্ছে। নিরাপদ পানির জন্য টিউবওয়েল, ল্যাট্রিন, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, ঘরে ঘরে বিদ্যুৎ সব সুযোগ সুবিধা দিয়ে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে৷

মন্ত্রী আরও বলেন, একদল লোক আছে যারা নির্বাচন আসলেই মানুষদের ভুল বুঝায়, বেহেস্ত দোজখের ভয় দেখায়৷ কোন কাজে নাই শুধু সমালোচনায় ব্যস্ত থাকে। এদের থেকে দূরে থাকতে হবে। শুধু মনে রাখবেন কে কি করেছে৷ শেখ হাসিনাকে মনে রাখতে হবে, তিনি গরীব মানুষের পরম বন্ধু৷ শেখ হাসিনা যতদিন আছেন কোন ভয় নেই৷

সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী

তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।