শনিবার , ২৯ জুলাই ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৬
আজকের সর্বশেষ সবখবর

আমান উল্লাহকে দেখে আসলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্ট
জুলাই ২৯, ২০২৩ ৯:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

অবস্থান কর্মসূচি থেকে পুলিশ তুলে নেওয়ার পর অসুস্থ বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দেখে গেলেন প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু।

আজ শনিবার (২৯ জুলাই) দুপুর দুইটার পরপরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির এই নেতাকে দেখতে প্রবেশ করেন প্রতিনিধি দল।

পরে হাসপাতালের সামনে লিকু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেখে আসলাম। ডাক্তার বলেছেন উনি এখন ভালো। প্রধানমন্ত্রী উনার শরীরের খোঁজ নিতে বলেছেন, প্রধানমন্ত্রীতো মানবতার মা।

কোনো উন্নত চিকিৎসা দরকার কিনা এমন প্রশ্নে লিকু বলেন, প্রধানমন্ত্রী বলেছেন উনি যেখানে ভালো মনে করেন, উনি যেখানে কমফোর্ট মনে করেন সেখানে চিকিৎসা করতে পারেন। কোনো সমস্যা নেই, এখানেও করতে পারেন, অন্য কোথাও যেতে চাইলে যেতে পারেন। রাজনীতির বাইরেও তো সস্পর্ক আছেই। রাজনীতি আলাদা জিনিস, মানবতা আলাদা। প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিকোণ থেকেই তাকে দেখছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী উনার জন্য ফল পাঠিয়েছে, জুস পাঠিয়েছেন। আমরা সার্বিক খোঁজ নিয়ে গেলাম। এসময় হাসপাতালের ডাক্তারসহ ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকার পতনের একদফা আন্দোলনে নামা বিএনপি শনিবার ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি দিয়েছিল। তবে পুলিশ এই কর্মসূচি পালনের অনুমতি দেয়নি।

সকালে আমানের নেতৃত্বে বিএনপির একদল নেতাকর্মী গাবতলীতে অবস্থান নিলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ আমানকে আটক করত চাইলে নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। ধস্তাধস্তির সময় আমান সড়কে শুয়ে পড়েন।

এক পর্যায়ে সঙ্গে নেতাকর্মীদের হটিয়ে দিয়ে পুলিশ সদস্যরা আমানকে ধরে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।