রবিবার , ১৬ জুলাই ২০২৩, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৩
আজকের সর্বশেষ সবখবর

২২ জুলাই সিলেটে খেলাফত মজলিসের বিভাগীয় সমাবেশ

ডেস্ক রিপোর্ট
জুলাই ১৬, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

অনুমতি পেলে পুলিশ কমিশনার অফিসে দলের প্রতিনিধি দল

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ আর্থ-সামাজিক, শিক্ষা ও রাজনৈতিক সংকট নিরসনসহ ৮ দফা দাবিতে ২২ জুলাই সিলেটের রেজিস্ট্রি মাঠে বিভাগীয় সমাবেশ আহŸান করেছে খেলাফত মজলিস। এ লক্ষ্যে দলের পক্ষ থেকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে, রেজিস্ট্রি মাঠে সমাবেশের অনুমতি নিতে রোববার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি) কার্যালয়ে যান খেলাফত মজলিস জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। এ নিয়ে তারা উপ-কমিশনার (সিটি এসবি)-এর সাথে বৈঠক করেন। বৈঠকশেষে দলের নেতারা জানিয়েছেন, তারা সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সভাপতি মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, জেলার সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন। মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী,সহ সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ, মাসুদ আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসাইন কামিল প্রমুখ।
জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন জানান, ২২ জুলাই বেলা ২টায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন দলের নায়েবে আমির মাওলানা শায়খ মজদুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মুমিন ও মোস্তাফিজুর রহমান ফয়সল ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুজ্জামান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন দলের যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী মুহাম্মদ মুনতাসির আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।