শনিবার , ১৫ জুলাই ২০২৩, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২১
আজকের সর্বশেষ সবখবর

শান্তিগঞ্জে এবার ছাগল নিয়ে অশান্তি : আহত- ৭

শান্তিগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৩ ৬:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এবার ছাগলের গায়ে কাদা লেপে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। 

শুক্রবার দুপুরে উপজলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘোড়াডুম্বুর গ্রামের বাদশা মিয়ার ছেলে আমিনুর রহমান ও একই গ্রামের মৃত আরিজ উল্লাহ’র ছেলে ছাত্তার মিয়ার মধ্যে ছাগলের গায়ে কাদা মাখিয়ে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় একপক্ষ অপর পক্ষের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে বের হন। উভয় পক্ষই প্রতিপক্ষকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষপ করে। এতে অন্তত ৭-৮ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, আবদুস সত্তারের একটি ছাগল প্রতিবেশী আমিনুর রহমানের বাড়ির আঙ্গিনায় গিয়ে গাছের পাতা খাওয়ার কারণে ছাগলটির গায়ে কাদা লেপে দেয় আমিনুর রহমানে বাড়ির এক শিশু। এ বিষয়টিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে তা রূপ নেয় সংঘর্ষে।সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক শান্তিগঞ্জ থানার পুলিশ  ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা স্বীকার করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন,  ছাগলের গায়ে কাদা দেয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭-৮জন আহত হয়েছেন।

নিজে ঘটনাস্থলে আছেন জানিয়ে ওসি খালেদ বলেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ শান্ত। পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।