সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবার স্বল্প মূল্যে ডেঙ্গু পরীক্ষা করানো যাবে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত শংকর।
তিনি বলেন, আগামী ১ মাস ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করানো যাবে। প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল দুইটা পর্যন্ত প্যাথলজি বিভাগে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করানো যাবে।
এসময় তিনি আরও জানান, বর্তমানে সিলেট জেলায় ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে তিনজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আর বাকি ৯ জন বাসায় ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
